বার্তা সংস্থা আবনা : সিরিয়ার বিদেশি মদদপুষ্ট প্রধান বিরোধীগোষ্ঠী সৌদি আরবের কাছে আরো সাহায্য চেয়েছে। কথিত ফ্রি সিরিয়ান আর্মির প্রধান আহমেদ জাবরার উপদেষ্টা এ খবর দিয়েছেন।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের পক্ষে প্রধান মদতদাতা হচ্ছে সৌদি আরব।
ফ্রি সিরিয়ান আর্মির পক্ষে জাবরা সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সালের সঙ্গে সাক্ষাত করেন। এ বৈঠক সম্পর্কে জাবরার উপদেষ্টা জানিয়েছেন, “আলোচনায় ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধাদের ক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।”
জাবরা তার ভাষায় বলেছেন, “সিরিয়ায় বিদেশি ভাড়াটে বিশেষ করে ইরাক ও লেবাননের যোদ্ধাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে যারা আসাদ সমর্থিত সেনাবাহিনীর সমর্থনে লড়াই করছে।”
সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠকে জাবরা আরো বলেছেন, সিরিয়ার জাতীয় সংসদ আগামী ৩ জুন দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়ে চলমান সংকটের রাজনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে।
সূত্র : আইআরআইবি
২৪ এপ্রিল ২০১৪ - ০৫:২৬
News ID: 604403
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট প্রধান বিরোধীগোষ্ঠী সৌদি আরবের কাছে আরো সাহায্য চেয়েছে। কথিত ফ্রি সিরিয়ান আর্মির প্রধান আহমেদ জাবরার উপদেষ্টা এ খবর দিয়েছেন।